প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
আল-আমিন প্রধান ও টিপুর মধ্যকার চলমান দ্বন্দ্বের অবসান, অবশেষে মিমাংসিত
নিজস্ব প্রতিবেদক ||
অবশেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন প্রধানের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান ঘটেছে। দলীয় উদ্যোগে এ বিরোধ মীমাংসা হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরেছে।জানা যায়, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একে অপরকে নিয়ে কটূক্তি ও সমালোচনাকে কেন্দ্র করে এই বিরোধ তীব্র আকার ধারণ করে। বিষয়টি দ্রুতই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আল-আমিন প্রধানকে শোকজ করা হয়।এ বিষয়ে আল-আমিন প্রধান বলেন, তার সঙ্গে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর যে বিরোধ তৈরি হয়েছিল, তা এখন সম্পূর্ণ মীমাংসা হয়েছে। তিনি অভিযোগ করেন, অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে টিপু তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেন এবং অপপ্রচার চালান। এমনকি তার মরহুম পিতা নাজির প্রধানকে নিয়েও কটূক্তি করা হয়, যার প্রতিবাদ তিনি করেছিলেন।তিনি আরও জানান, শোকজের জবাব তিনি সাংগঠনিক নিয়ম অনুযায়ী দিয়েছেন। পরে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান তাকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং দলের স্বার্থে বিরোধের অবসান ঘটানোর আহ্বান জানান। একইসঙ্গে তারা টিপুর সঙ্গেও কথা বলে বিষয়টি নিষ্পত্তিতে ভূমিকা রাখেন।আল-আমিন প্রধান বলেন, “দলের সম্মানের কথা বিবেচনা করে আমি আর কোনো বিরোধে জড়াবো না। সাংগঠনিক প্রটোকল মেনে সবাইকে সম্মান দিয়ে রাজনীতি চালিয়ে যাবো। খুব শীঘ্রই সাংগঠনিক কর্মকান্ডে সবাইকে এক মঞ্চে দেখতে পারবেন।”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ