প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কু'পিয়ে জ'খম
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় মডেল থানা পুলিশের সোর্স হিসেবে পরিচিত মামুন (২৬) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন চেয়ারম্যান বাড়ি গলি এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পর বুধবার দুপুরে মামুনের মা রুনা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন— মানিক, আল আমিন, জয়নুদ্দিন জনু, জাবেদ, জোবায়েদ, পিচ্চি কালু, আজমীর, আসিফ, নাইম, চোর সুমন ও শহিদ কাকা।লিখিত অভিযোগে জানা যায়, একই এলাকার আকলিমা (৪২) নামের এক নারীর সঙ্গে মামুনের বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের কারণে প্রায় ২-৩ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকেই আকলিমা ক্ষুব্ধ হয়ে মামুনকে হুমকি দিয়ে আসছিলেন এবং তার সাবেক স্বামী মানিকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে অভিযোগ রয়েছে।ঘটনার রাতে মামুন নানীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে রেলস্টেশনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত মাঠে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় চাপাতি, রামদা, ছুরি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ