প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জের ডজনখানেক মা'মলার আ'সামি আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রে'প্তার
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক হত্যা মামলাসহ ডজনখানেক মামলার আসামি সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে থানা পুলিশের একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।সিরাজুল ইসলাম মন্ডল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে ধারণা করা হলেও সম্প্রতি গোপনে এলাকায় অবস্থান করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, সিরাজুলের বিরুদ্ধে অন্তত পাঁচটি সুনির্দিষ্ট মামলা রয়েছে এবং আরও কয়েকটি মামলার তথ্য যাচাই করা হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। সম্প্রতি তার একটি গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধারের ঘটনাও আলোচনায় আসে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, “সিরাজুল ইসলাম মন্ডল একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ