প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ দরদাতা নজরুল ইসলাম প্রধানের হাতে বক্তাবলী ঘাটের ইজারা হস্তান্তর করলো উপজেলা প্রশাসন
||
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ঘাট (রাজাপুর গুদারাঘাট) এর ইজারা সর্বোচ্চ দরদাতা নজরুল ইসলাম প্রধানকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ঘাটটির ইজারা হস্তান্তর করেন। আগামী এক বছরের জন্য এই ইজারা প্রদান করা হয়।জানা যায়, গত ২১ এপ্রিল খেয়াঘাট ইজারার জন্য দরপত্র আহ্বান করা হলে বিভিন্ন ব্যবসায়ী তাদের দরপত্র জমা দেন। পরবর্তীতে ২৬ এপ্রিল উপজেলা খেয়াঘাট ইজারা দরপত্র মূল্যায়ন কমিটির সভায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধানের জমাকৃত ৬০ লাখ ১০ হাজার টাকার দরপত্র সর্বোচ্চ হিসেবে বিবেচিত হয়।এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাকে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত করে বক্তাবলী ঘাটের ইজারা আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়।এসময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ঘাট ইজারাদার নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, যুগ্ম সম্পাদক রাসেল প্রধান, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুজাম্মেল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ