প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির
||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আজ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি কেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।জেলা প্রশাসকের এই পরিদর্শনে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ