প্রিন্ট এর তারিখ : ০৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
চাষাড়া ও বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ
||
উৎসব’ পরিবহনের বাসভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের হাফ পাসে শর্ত আরোপের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ শহরের চাষাড়া এলাকায় বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন।সোমবার (৫ মে) সংগঠনের নেতারা চাষাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশের একাধিক কাউন্টার ঘুরে দেখেন এবং যাত্রী ও কাউন্টার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে তারা বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিআরটিএ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।পরিদর্শনে জানা যায়, বাস কর্তৃপক্ষ ২৩ এপ্রিল থেকে ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা নির্ধারণ করেছে। তবে হাফ পাস সুবিধা সকাল ৭টা থেকে রাত ৮টা এবং সপ্তাহে পাঁচ দিন (শুক্র ও শনিবার বাদে) সীমিত করা হয়েছে।ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান বলেন, এটি একতরফা ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। তিনি আরও অভিযোগ করেন, জ্বালানির দাম কমলেও ভাড়া সমন্বয় করা হয় না, বরং সুযোগ পেলেই ভাড়া বাড়ানো হচ্ছে।পূর্বের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি জানান, ২০২৫ সালের আন্দোলনের পর ৫০ টাকা ভাড়া এবং শর্তহীন ৭ দিন হাফ পাস চালু রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে তা ভঙ্গ করা হয়েছে।সংগঠনটি দুটি দাবি জানিয়েছে— ১. বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ৫০ টাকা ভাড়া বহাল করা২. ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন শর্তহীন হাফ পাস কার্যকর করাবৈঠক শেষে প্রশাসন দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে বলে জানানো হয়। তবে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ছাত্র ফেডারেশন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ