প্রিন্ট এর তারিখ : ০৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধি ও শিক্ষার্থীদের হাফপাস সংকটের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার হুশিয়ারি
||
ঢাকা–নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের বাস ভাড়া হঠাৎ করে ৫০ টাকা থেকে ৫৫ টাকায় বৃদ্ধি করায় তীব্র প্রতিবাদ করে এই সিদ্ধান্তকে সম্পূর্ণ গণবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা। সংগঠনটির জেলার সহ-সভাপতি ছাত্র ইউশা ইসলাম এক বক্তব্যে এ-মন্তব্য করেন। তিনি আরও বলেন, কোনো ধরনের পূর্বঘোষণা, আলোচনা বা নাগরিকদের মতামত ছাড়াই এভাবে ভাড়া বৃদ্ধি করা জনগণের উপর অযৌক্তিক চাপ সৃষ্টি করেছে। এর আগেও গত বছরের আগস্ট মাসে একইভাবে ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করা হলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন আন্দোলন, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।তখন জেলা প্রশাসকের উদ্যোগে বাস মালিকপক্ষ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আমরা (ছাত্র ফেডারেশন) সাধারণ ভাড়া ৪৫ টাকা নির্ধারণ এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন শর্তহীন হাফপাসের দাবি জানাই। আলোচনার মাধ্যমে পরবর্তীতে সাধারণ ভাড়া ৫০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন হাফপাস কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের ভিন্নমত থাকা সত্ত্বেও সকলের মতামতের সম্মানে ৫০ টাকা ভাড়া মেনে নেই।কিন্তু পরবর্তীতে দেখা যায়, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়া ২৫ টাকার পরিবর্তে ৩০ টাকা করা হয় এবং হাফপাস কার্যকরে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠে। সাম্প্রতিক সময়ে আবারও হঠাৎ করে সাধারণ ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।এছাড়াও, সপ্তাহে ৭ দিন হাফপাস কার্যকর রাখার সিদ্ধান্ত থাকা সত্ত্বেও বাস্তবে তা মাত্র ৫ দিনে সীমাবদ্ধ রাখা হচ্ছে এবং শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনে হাফ ভাড়া প্রদান করা হচ্ছে না—যা পূর্বের সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন।বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা ইতোমধ্যে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছে। জেলা প্রশাসক বিষয়টি নিয়ে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আশ্বাস দিয়েছেন এবং লিখিত দাবিনামা জমা দিতে বলেছেন।সবশেষে ইউশা ইসলাম বলে, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যদি বাস মালিকপক্ষ একতরফাভাবে এই সিদ্ধান্ত জনগণের উপর, শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে পূর্বের ন্যায় কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।সংগঠনটির দাবি সমূহ:১. অবিলম্বে অতিরিক্ত ৫ টাকা ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করতে হবে।২. সপ্তাহে ৭ দিন কোনো প্রকার হয়রানি বা শর্ত ছাড়া শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করতে হবে।বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা বিশ্বাস করে যে, নারায়ণগঞ্জবাসী তাদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানাবে এবং এই গণআন্দোলনে পাশে থাকবে।বার্তা প্রেরক,শেখ সাদীদপ্তর সম্পাদকবাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ