প্রিন্ট এর তারিখ : ০৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
আমি শহরের যুবরাজ না: আশা
||
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না এবং সেখানে হকার বসতে দেওয়া হবে না—এমন কঠোর অবস্থান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। মঙ্গলবার (৫ মে) এক সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত রাখা শুধু হকার ইস্যু নয়, এটি নাগরিকদের চলাচলের অধিকার রক্ষার একটি আন্দোলন। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।ব্যক্তিগত অবস্থান তুলে ধরে আশা বলেন, আদর্শিক কাজ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন চাপ ও বাধার মুখে পড়তে হয়। নাগরিক সমস্যার সমাধানে অনেক ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় থাকে না।সমালোচকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাকে অযথা ‘সন্ত্রাসী’ বা ‘যুবরাজ’ হিসেবে উপস্থাপন না করার আহ্বান জানান। তিনি নিজেকে এই শহরের সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নই তার মূল লক্ষ্য।এ সময় তিনি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় নেই। শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।সবশেষে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আশা বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে কোনো ধরনের আপস করা হবে না।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ