প্রিন্ট এর তারিখ : ১৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
ফতুল্লার গ্যাস বি'স্ফোরণ: বাবার মৃ'ত্যুর ঘণ্টাখানেক পর প্রাণ গেল ছেলে রাকিবেরও
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাবা আব্দুল কাদেরের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছে তার ছেলে রাকিব (১৬)। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, রাকিবের শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আগুনে তার শ্বাসনালী পুড়ে যাওয়ায় শ্বাসকষ্টজনিত জটিলতা মারাত্মক আকার ধারণ করে। শুরু থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল।এর আগে একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান রাকিবের বাবা আব্দুল কাদের (৫০)। তার শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।গত সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের বাবা ও তিন ছেলে দগ্ধ হন।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রাকিবের আরও দুই ভাই মেহেদী (১৭) ও সাকিব (১৬)। চিকিৎসকদের ভাষ্য, তাদের অবস্থাও আশঙ্কাজনক। মেহেদীর শরীরের ১৮ শতাংশ এবং সাকিবের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।নিহত রাকিব জীবিকার তাগিদে চটপটি বিক্রি করত। তার বাবা আব্দুল কাদের ছিলেন অটোরিকশাচালক। পরিবারের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক ধারণা, রান্নার গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা ভেঙে যায়। ঘটনার সময় পরিবারের মা রান্নার জন্য পানি আনতে বাইরে থাকায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ