প্রিন্ট এর তারিখ : ০২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে ১১ বছরের শিশুকে ধ'র্ষণ চেষ্টার অ'ভিযোগে গ্রে'প্তার ১
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১ জুন) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের একটি গরুর খামারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করে শিশুটির পরিবার।ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত ফারুক মোল্লা পটুয়াখালীর গলাচিপা থানার চর বিশ্বাস এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে।মামলার বরাতে পুলিশ জানায়, বোনের বাসা থেকে ফেরার পথে শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ফারুক মোল্লা একটি গরুর খামারের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং তিনি প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছেন।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ