প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
ফতুল্লায় বিশেষ অভিযানে ১,৫০০ পুড়িয়া গাঁ'জাসহ মা'দক ব্যবসায়ী দম্পতি গ্রে'ফতার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পুড়িয়া গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে দেওভোগ বাঁশমুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন বিল্লাল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী আমেনা বেগম (২০)। তারা দেওভোগ বাঁশমুলি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বিল্লালের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও ফতুল্লা মডেল থানার ওসির তত্ত্বাবধানে এসআই সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে বিল্লালের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৭ কেজি।ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, দীর্ঘদিন ধরে ওই দম্পতি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় মাদকসহ তাদের আটক করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ