প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
আইভীকে অভিনন্দন জানিয়ে সমালোচনায় মহিলা দল নেত্রী ময়না
||
আইভীর মুক্তিতে অভিনন্দন জানিয়ে সমালোচনার মুখে মহিলা দল নেত্রী ময়নানারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তির খবরে অভিনন্দন জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।জানা যায়, বুধবার (৩ জুন) রাতে আইভীর মুক্তি সংক্রান্ত একটি ফেসবুক পোস্টে মন্তব্য করে ‘অভিনন্দন’ লিখেছিলেন দিলারা মাসুদ ময়না। এরপর তার ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার নিজের ফেসবুক আইডিতে স্ক্রিনশটটি শেয়ার করে সমালোচনামূলক মন্তব্য করেন। তার পোস্টের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।পরবর্তীতে দিলারা মাসুদ ময়না তার করা মন্তব্যটি মুছে ফেলেন।এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে অন্য একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কারামুক্তিকে স্বাভাবিক রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবেই তিনি অভিনন্দন জানিয়েছেন।ময়না বলেন, “তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমিও একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমরা দুজনই দেওভোগ এলাকার বাসিন্দা। একজন দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন—এ কারণেই সৌজন্যবশত অভিনন্দন জানিয়েছি।”তিনি আরও বলেন, অভিনন্দন জানানোর অর্থ সবসময় একই রকম নয়। রাজনৈতিক প্রেক্ষাপটে এর নানা ব্যাখ্যা থাকতে পারে। এটি কাউকে স্বাগত জানানোর ভাষা হতে পারে, আবার রাজনৈতিক চ্যালেঞ্জের বার্তাও বহন করতে পারে। বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।সাবেক এই কাউন্সিলর বলেন, “আমি একসময় জনপ্রতিনিধি ছিলাম, সে হিসেবে তিনি আমার সহকর্মী ছিলেন। পাশাপাশি একই এলাকার বাসিন্দা হিসেবেও আমি তাকে অভিনন্দন জানিয়েছি। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।”আইভীর মুক্তিকে ঘিরে বিভিন্ন মহলে যখন রাজনৈতিক বিশ্লেষণ চলছে, তখন ময়নাকে ঘিরে এই বিতর্কও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ