প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
সবুজ নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ, বিতরণ হলো হাজারো গাছের চারা
||
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়।চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ