প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
বিসিবি পরিচালক পদে লড়ছেন নারায়ণগঞ্জের ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান
||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। আগামী রোববার (৭ জুন) অনুষ্ঠিতব্য এ নির্বাচনে তিনি ক্যাটাগরি-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এবারের বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধিদের জন্য নির্ধারিত ক্যাটাগরি-২ থেকে ৭৬টি ক্লাবের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। এই ক্যাটাগরিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিনিধি হিসেবে মাসুদুজ্জামানসহ মোট ১৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন।তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আবাহনী লিমিটেডের ফাহিম সিনহা, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, ধানমন্ডি ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের তামিম ইকবাল, ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহিম আহমেদ, তেজগাঁও ক্রিকেট একাডেমির বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ এবং কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের মেজর ইমরোজ আহমেদ।বর্তমানে মাসুদুজ্জামান মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত এই সংগঠক বিসিবির পরিচালক নির্বাচিত হলে ক্লাব ক্রিকেটের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ