প্রিন্ট এর তারিখ : ০৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
প্রতিশোধ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা চায় জামায়াত: আবদুল জব্বার
||
নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।রোববার (৭ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি ন্যায়, সাম্য ও ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে, যেখানে নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত থাকবে।তিনি বলেন, ঈদুল আজহার শিক্ষা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে ত্যাগ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সমাজ গঠনে তরুণ প্রজন্মসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।ফতুল্লা থানা দক্ষিণের আমীর মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না। এছাড়া মহানগর ও থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ