প্রিন্ট এর তারিখ : ০৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
তারেক রহমানের সঙ্গে টিপুর সৌজন্য সাক্ষাৎ
||
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে তিনি তার কন্যা নুসরাত জাহান খান সৃষ্টির আসন্ন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।এ বিষয়ে টিপু বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। একইসঙ্গে পরিবারের গুরুত্বপূর্ণ এই আয়োজনে তাকে আমন্ত্রণ জানাতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন।সাক্ষাৎকালে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ড এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়েও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ