প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখা কমিটি পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক ||
সভাপতি খন্দকার হাফেজ আওলাদ ও সেক্রেটারি আব্বাস সিকদার। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন সদর থানা শাখার কমিটি পুনর্গঠন ১০ জুন ২০২৬, বুধবার রাত নয়টায় মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সদর থানা মজলিসে শূরার অধিবেশনে ২০২৫-২৬ সেশনের বাকি সময়ের জন্য সভাপতি হিসেবে খন্দকার হাফেজ আওলাদ ও সাধারণ সম্পাদক হিসেবে আব্বাস উদ্দিন সিকদার নির্বাচিত হন। এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, হানিফ কবির বাবুল, মাওলানা জালালুদ্দিন, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ