প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম-এর জন্মদিন উদযাপিত
নিজস্ব প্রতিবেদক ||
'বন্দর উপজেলা প্রেসক্লাব’-এর সাধারণ সম্পাদক শামীম ইসলাম-এর ৩৭ তম জন্মদিন অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোঃ শরীফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ শামীম ইসলামকে শুভেচ্ছা জানান। পরে সবার উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে এই আনন্দ উদযাপন করা হয়। এসময় শামীম ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।কেক কাটা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অজিত দাস, সাংগঠনিক সম্পাদক মাহাবু্ব হোসেন ডালিম, অর্থ সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, কার্যকরি সদস্য শরীফ হাসান চিশতী।এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন, বন্দর প্রেসক্লাবের সদস্য জিএম সুমন, শেখ আরিফ, সাংবাদিক বিল্লাল, সাজিদ হোসেন কিবরিয়া, শাহরিয়ার প্রধান ইমন, অভি, শেখ সুমন, আকরাম ও আহাম্মদ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ