প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
১৭ জুন তারেক রহমানের সফর ঘিরে আড়াইহাজারে প্রস্তুতির ঘোষণা বিএনপির
||
আসন্ন ১৭ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাপক প্রস্তুতির ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। এ উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক দায়িত্ব বণ্টন এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা থেকে বাগবাড়ি পর্যন্ত বিভিন্ন অংশকে কয়েকটি জোনে ভাগ করে দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। দুপ্তারা, ব্রাহ্মন্দী, হাইজাদী, কালাপাহাড়িয়া, বিশনন্দী, ফতেপুর, মাহমুদপুর, উচিতপুরা, সাতগ্রাম ও খাগকান্দা ইউনিয়নের পাশাপাশি আড়াইহাজার ও গোপালদী পৌরসভাকেও নির্দিষ্ট এলাকায় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল ও তাঁতি দলের সদস্যদেরও নির্দিষ্ট অংশে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাতগ্রাম ইউনিয়নকে পুরো রুটজুড়ে ব্যাকআপ সমন্বয়ের দায়িত্ব পালন করার কথা উল্লেখ করা হয়েছে।বার্তায় সংশ্লিষ্ট নেতা-কর্মীদের ১৭ জুন সকাল ৭টার মধ্যে নিজ নিজ নির্ধারিত স্থানে ব্যানার-ফেস্টুনসহ উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পাল্লা থেকে বাগবাড়ি পর্যন্ত মহাসড়কের দুই পাশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, এসব তথ্য আড়াইহাজার উপজেলা বিএনপি ও যুবদলসহ সংশ্লিষ্ট অঙ্গ-সহযোগী সংগঠনের প্রচারিত সাংগঠনিক বার্তার ভিত্তিতে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ