প্রিন্ট এর তারিখ : ১৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পর ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসকের কড়া নজরদারি
||
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের দেওয়া নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।মঙ্গলবার (১৬ জুন) তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডর, রান্নাঘর, শৌচাগার এবং হাসপাতাল চত্বর ঘুরে সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ভর্তি রোগীদের স্বজন ও সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।পরিদর্শনকালে হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। সেবার মান ও পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়।এ সময় তিনি নারায়ণগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রও পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির পরিবেশ ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, নারায়ণগঞ্জের সিভিল সার্জন, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ সেবাগ্রহীতারা।উল্লেখ্য, গত ১৪ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ