প্রিন্ট এর তারিখ : ১৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
নারায়ণগঞ্জে ২০৮ পিস ই'য়াবাসহ তিন মা'দক ব্যবসায়ী গ্রে'ফতার
||
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ জুন ২০২৬) রাত ২৩টা ৪০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন ৮৬ নম্বর শাহসুজা রোডের পাইকপাড়া এলাকার আক্কাস আলীর বাড়ির পশ্চিম পাশের গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।অভিযানে মো. নূরে আলম রবিন (৩৭), মো. দোলন হোসেন (৪৭) ও ইমাম হোসেন হৃদয় (২৬) নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ২০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক তিনজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এর মধ্যে নূরে আলম রবিনের বিরুদ্ধে ৮টি, দোলন হোসেনের বিরুদ্ধে ১টি এবং ইমাম হোসেন হৃদয়ের বিরুদ্ধে ৬টি মামলা বিচারাধীন রয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ