প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
বক্তাবলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনী সালাম জানালেন সালাউদ্দিন মাল
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে নির্বাচনী সালাম জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাল।তিনি বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর এলাকার মাল বাড়ির সন্তান। দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন।রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেছেন বলে জানা যায়।নির্বাচনকে সামনে রেখে সালাউদ্দিন মাল ২ নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ২ নং ওয়ার্ড তথা মধ্যনগরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”তিনি আরও বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থেকে একটি সুন্দর ও বাসযোগ্য মধ্যনগর গড়াই হবে তার প্রধান লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ