প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
ইনটেক্স বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি
||
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।অনুষ্ঠানে বক্তব্যে তিনি বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, টেকসই ও প্রতিযোগিতামূলক শিল্পখাত গড়ে তুলতে হলে স্থানীয় স্পিনিং মিলসহ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিল্পের স্বার্থ রক্ষা করে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার আহ্বান জানান তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রপ্তানি অনুবিভাগের প্রধান আব্দুর রহিম খান, ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভগত, টেক্সপ্রোসিলের জয়েন্ট ডিরেক্টর মুরালি বালকৃষ্ণ, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (BGBA) সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টুসহ দেশি-বিদেশি কূটনীতিক, উদ্যোক্তা, বায়ার এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।প্রদর্শনীতে ১২টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে টেক্সটাইল, ট্রেসেবিলিটি, সাসটেইনেবিলিটি, কমপ্লায়েন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে এবং টেকসই উৎপাদন ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ