প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
নারায়ণগঞ্জে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
||
নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আয়োজন করা হয়।আগামী শুক্রবার (১৯ জুন) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, কর্মী সম্মেলনে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে নেতাকর্মীরা আমীরের নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ