প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
রূপগঞ্জে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত
||
শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, জবাবদিহিতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা–২০২৬”। রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, রূপগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, রূপগঞ্জের সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নুর আলম।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের সত্য, সততা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।তিনি আরও বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে তথ্যনির্ভর ও প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে। তাদের যুক্তি, মেধা ও উপস্থাপনা দক্ষতার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ