প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
নিজ বাড়ি থেকে এনায়েতনগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন গ্রে'ফতার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সন্ধ্যায় ফতুল্লার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দায়ের হওয়া একটি বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাকে আদালতে হাজির করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ