প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জে সরব আজমেরী ওসমানের অনুসারীরা, মাঠে সতর্ক বিএনপি
নিজস্ব প্রতিবেদক ||
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মহানগর সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচিত আজমেরী ওসমানের অনুসারীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে বলেন জানান বিএনপির একাধিক নেতাকর্মী। বিভিন্ন সূত্রে জানা গেছে, দিবসটি ঘিরে তারা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায়, যুবলীগের ব্যানারে নারায়ণগঞ্জের লিংক রোড, চাষাড়া, কলেজ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আজমেরী ওসমানের দিকনির্দেশনায় মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, এসব কর্মসূচির মাধ্যমে নিজেদের সাংগঠনিক অবস্থান ও শক্তির জানান দেওয়ার চেষ্টা করছেন তার অনুসারীরা।এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি প্রতিহত করতে নারায়ণগঞ্জ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সকাল থেকেই সরব রয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ