প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
বক্তাবলীতে এনসিপির মতবিনিময় সভায় এমপি আব্দুল্লাহ আল আমিন
||
নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা, অবকাঠামোগত সংকট ও জনভোগান্তির বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।এ সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে এনসিপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, বক্তাবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ