প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
কদম রসূল দরগাহে মহররমের দোয়া মাহফিল, উপস্থিত ডিসি রায়হান কবির ও আবুল কাউসার আশা
||
পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা এবং বন্দর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।মাহফিলে পবিত্র মহররমের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সর্বস্তরের মানুষের সুখ-শান্তি কামনাও করা হয়।এতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে রান্না করা খাবার (তবারক) বিতরণ করা
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ