প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
ডিক্রিরচর মাদ্রাসায় নতুন কমিটি
||
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ডিক্রিরচর বাইতুল কুরআন কওমি মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে আলহাজ্ব রাকিব উদ্দিন মাস্টার এবং কোষাধ্যক্ষ হিসেবে আলহাজ্ব মোক্তার হোসেন মেম্বার পুনর্নির্বাচিত হয়েছেন।শুক্রবার (২৬ জুন) মাগরিবের নামাজের পর মাদ্রাসার কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল ওহাব ফরায়েজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মেম্বার।সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলীরটেক ইউনিয়ন সভাপতি মো. মুরাদ হোসেন, ইউপি সদস্য আব্দুল ওহাব মেম্বার, সরদার মোক্তার হোসেন, আলহাজ্ব নাজির হোসেন, সানাউল্লাহ, হাজী আব্দুল করিম, মাহবুব আলম জুলহাস, আলাউদ্দিন মাতবর, আনোয়ার হোসেন, ফারুক হোসেন, জামান সরদারসহ মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে নবগঠিত কমিটিকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ