প্রিন্ট এর তারিখ : ২৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন
||
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় ফল মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সদর উপজেলা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশীয় ফল উৎপাদনে নতুন নতুন জাত ও বৈচিত্র্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ফল চাষে বৈচিত্র্য আনতে পারলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের পুষ্টি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাক-সবজির বীজ, রাসায়নিক সার, গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।এ সময় জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফল মেলায় অংশ নেওয়া উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ