প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম সরদার
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন নিয়ে নির্বাচন করার আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম সরদার।রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।দলীয় নেতাকর্মীদের মতে, দলের দুঃসময়ে সংগঠনকে সুসংগঠিত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনায়ও তিনি ছিলেন অগ্রণী।রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন নজরুল ইসলাম সরদার। এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে স্থানীয়রা জানান।এ বিষয়ে নজরুল ইসলাম সরদার বলেন, "দীর্ঘদিন ধরে দল ও জনগণের জন্য কাজ করে আসছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে গোগনগর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও উন্নয়নমুখী ইউনিয়নে পরিণত করার জন্য কাজ করবো।"তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল এবং দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ