প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
১০ নম্বর ওয়ার্ডে জমে থাকা বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান
||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে।বুধবার (৮ জুলাই ২০২৬) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের বিশেষ নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে চিত্তরঞ্জন কটন মিল, লক্ষ্মীনারায়ণ কটন মিল এবং নিট কনসার্ন এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য পরিষ্কার করা হয়।সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ