প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
বন্দরে পৃথক অভিযানে চোর, ইয়াবা কারবারি ও ওয়ারেন্টভুক্তসহ ১১ জন গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক তিনটি অভিযানে মসজিদে চুরির ঘটনায় জড়িত তিনজন, ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং বিভিন্ন মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, সিএসডি জামে মসজিদ থেকে পানির মোটরসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় অভিযান চালিয়ে দুই চোর ও চুরি হওয়া মালামাল ক্রয়ের অভিযোগে এক ভাঙারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন লেজারার্স এলাকার রুবেল (৩২), সোনাকান্দা বেপারীপাড়ার সিফাত (১৭) এবং মাহামুদনগর এলাকার ভাঙারি ব্যবসায়ী ইব্রাহিম।এদিকে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন শাহীমসজিদ এলাকার আনোয়ার হোসেন (৪৫) এবং ঝাউতলা এলাকার সিরাজ।অন্যদিকে বিভিন্ন মামলায় চার ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন হাফেজীবাগ এলাকার মুন্না (৩৩), মালামত এলাকার সাগর, সোনাকান্দা বেপারীপাড়ার সুমন এবং মদনপুর ছোটবাগ এলাকার আকাশ (২৮)। এছাড়া উত্তর লক্ষণখোলা এলাকার মাসুদ রানা (২৮) ও জামাইপাড়া এলাকার আনোয়ার হোসেন টিটুকেও আটক করা হয়।পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৮ জুলাই) চার ওয়ারেন্টভুক্ত আসামিকে নিজ নিজ মামলায় এবং র্যাব-১১ কর্তৃক আটক মাসুদ রানা ও পুলিশ কর্তৃক আটক আনোয়ার হোসেন টিটুকে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ