প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে পানির সংকট সমাধানে উদ্যোগের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
||
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন শুক্রবার (১০ জুলাই) ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কায়েমপুর বাইতুল উকবা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সামাজিকভাবে প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, ইতিবাচক ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।এ সময় তিনি কায়েমপুর এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকটের বিষয়টি তুলে ধরে জানান, সীমিত পরিসরে ইতোমধ্যে পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে এলাকায় আরও একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।নামাজ শেষে সংসদ সদস্য মসজিদে উপস্থিত মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ