প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ
||
মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম।বক্তব্যে তিনি বলেন, "জনগণের স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের আলাদা কোনো স্বার্থ নেই।" তিনি দাবি করেন, দেশের অর্থনীতি, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় রেখে মার্কিন বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন করা উচিত।সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ