প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রথম পরিচিতি সভা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার উদ্যোগে আজ প্রথম পরিচিতি সভা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, সদস্যদের দায়িত্ব বণ্টন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় পরিচিতি সভায় সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার বিপ্লবী আহ্বায়ক মোঃ হাসান শিকদার। তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তিকে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনবান্ধব ছাত্রসংগঠন হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সদস্য সচিব সাঈদ জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজিব এবং মুখপাত্র ফজলে রাব্বি শাওন ।সভায় নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সততা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে সামনে রেখে ফতুল্লা থানায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ