প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
||
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এনজেটিজেএ) ২০২৬-২০২৮ কার্যবর্ষের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আগামী দুই বছরের কার্যক্রমের সূচনা করা হয়।প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর নাফিজ আশরাফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম রফিক।অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ