প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
সাইবার নিরাপত্তায় আস্থার নাম মো: জাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক ||
ডিজিটাল যুগ যত এগিয়ে যাচ্ছে, ততই বাড়ছে অনলাইন নিরাপত্তার ঝুঁকি। হ্যাকিং, অ্যাকাউন্ট ডিজেবল, লগইন সমস্যা, ভেরিফিকেশন জটিলতা ও সিকিউরিটি ব্রিচসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব কিংবা গুগল প্রতিটি প্ল্যাটফর্মেই প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন প্রযুক্তিগত চ্যালেঞ্জ।এসব সমস্যার সমাধানে কাজ করে পরিচিতি পেয়েছেন নোয়াখালীর তরুণ মোঃ জাহিদুল ইসলাম। তিনি একজন আইটি ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হিসেবে কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি, হ্যাকড আইডি রিকভারি, ডিজেবল অ্যাকাউন্ট পুনরুদ্ধার, সিকিউরিটি চেক ও বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা সমাধানে কাজ করছেন।জাহিদুল ইসলামের দাবি, তার অভিজ্ঞ টিমের সহায়তায় ইতোমধ্যে বহু ব্যবহারকারী তাদের হারানো, হ্যাকড বা ব্লকড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। শুধু নোয়াখালী নয়, দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদেরও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছেন তিনি ও তার টিম।সমস্যা সমাধানের পাশাপাশি নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ডিজিটাল সচেতনতা এবং সাইবার নিরাপত্তার গুরুত্ব নিয়েও কাজ করছেন জাহিদুল ইসলাম। তরুণদের অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য।২০২৩ সালে সাইবার জগতে নিজের পথচলা শুরু করেন জাহিদুল ইসলাম। শুরুতে নানা বাধা-বিপত্তি, সমালোচনা ও উৎসাহের অভাবের মুখোমুখি হলেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি তিনি। কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে এই খাতে নিজের অবস্থান তৈরি করেন।পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেন "ডি-সাইন আইটি" এবং “ডি-সাইন সাইবার ইনটেলিজেন্স লিমিটেড” নামের আইটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করার পাশাপাশি গ্রাফিক্স এবং ইউআই-ইউএক্স ডিজাইন সেবাও দিয়ে থাকে।বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের আইটি বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন বলে জানিয়েছেন জাহিদুল ইসলাম। ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার নেতৃত্বে শতাধিক তরুণ আইটি বিশেষজ্ঞ সাইবার নিরাপত্তা খাতে কাজ করছেন বলেও দাবি করা হয়েছে।ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে জাহিদুল ইসলামের। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তরুণদের সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ