প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
এমপি আব্দুল্লাহ আল আমিনের বক্তব্যের প্রতিবাদে কাশীপুরে বিক্ষোভ মিছিল
||
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের এক বক্তব্যের প্রতিবাদে কাশীপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (১৩ জুলাই) কাশীপুর এলাকায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।এর আগে রোববার (১২ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “কাশীপুরে ডাকাত শহীদ গ্যাং একটি বড় সমস্যা।” তাঁর এই বক্তব্যের প্রতিবাদে স্থানীয়রা মিছিল করেন।মিছিলে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, সাব্বির আহাম্মেদ শহীদ দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।তাদের দাবি, সাব্বির আহাম্মেদ শহীদ সম্পর্কে সঠিকভাবে না জেনেই সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমন মন্তব্য করেছেন।এলাকাবাসী বলেন, “তিনি যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে আমরাই তাঁকে আইনের হাতে তুলে দেব। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে তারপর মন্তব্য করার আহ্বান জানাচ্ছি।”এ সময় তারা সাব্বির আহাম্মেদ শহীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার বন্ধের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ