প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
ব্রেন টিউমারে আক্রান্ত ফিরোজা বেগমের চিকিৎসায় সাখাওয়াত হোসেন খানের আর্থিক সহায়তা
||
ব্রেন টিউমারে আক্রান্ত ফিরোজা বেগমের চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।মঙ্গলবার (১৪ জুলাই) ফিরোজা বেগমের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ২৫ হাজার টাকার একটি চেক তুলে দেন তিনি। এ সময় দ্রুত ও উন্নত চিকিৎসার মাধ্যমে তার সুস্থতা কামনা করেন নাসিক প্রশাসক।চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ