প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
ফতুল্লা মডেল থানা পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির
||
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবার মান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।মঙ্গলবার (১৪ জুলাই) পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সেবার মান আরও উন্নত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।জেলা প্রশাসকের এ পরিদর্শনকে থানার কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ