প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
ফতুল্লায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আফতাব আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম লামাপাড়া গায়েন বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে পশ্চিম লামাপাড়ার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের দ্বিতীয় তলার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মারামারি, প্রতারণা ও যৌতুক নিরোধ আইনসহ বিভিন্ন ধারায় ছয়টির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ