প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখলেন মাওলানা আবদুল জব্বার
||
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রেখেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় মাওলানা আবদুল জব্বার জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ