প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
সেলিম ওসমানও স'ন্ত্রাসী, হাতেম জুলাই হ'ত্যা মা'মলার আসামি : এমপি আল আমিন
||
জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সেলিম ওসমান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার দ্রুত বিচার, শহীদ পরিবার ও আহতদের সহায়তা এবং স্মৃতিস্তম্ভের উন্নয়নের দাবি জানান।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বক্তব্যে এমপি আল আমিন বলেন, “সেলিম ওসমানও ব্যবসায়ী, সে তো সন্ত্রাসী।” তিনি আরও বলেন, “যারা অপরাধ করেছে, তারাই ফ্যাসিস্ট।” একইসঙ্গে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে বক্তব্য দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধেও জুলাই হত্যা মামলাসহ মামলা রয়েছে।জুলাই শহীদদের প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। কিন্তু এখনো অনেক শহীদ পরিবার ও আহত ব্যক্তি প্রয়োজনীয় সহায়তা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।তিনি শহীদ পরিবার ও আহতদের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে নির্দিষ্ট কন্টাক্ট পারসন নিয়োগ, জুলাই স্মৃতিস্তম্ভের অবকাঠামোগত উন্নয়ন, কবর সংরক্ষণ এবং জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ হত্যা মামলাগুলোর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।এমপি আরও বলেন, নিরপরাধ কেউ মামলায় জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তা যাচাই করা উচিত। তবে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত দায়ীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে বলেও তিনি উল্লেখ করেন।মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি একটি শান্তিপূর্ণ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ