প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
বন্দর থানা কম্পাউন্ডে গায়ে কেরোসিন ঢেলে আত্মহ'ত্যার চেষ্টায় গ্রে'প্তার রমজান কারাগারে
||
নারায়ণগঞ্জের বন্দর থানা কম্পাউন্ডে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টার অভিযোগে রমজান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বন্দর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আলীম বাদী হয়ে পেনাল কোড ১৮৬০-এর ৩০৯ ধারায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ২৯(৭)২৬।গ্রেপ্তার রমজান বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে।পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) বিকেলে বন্দর থানা কম্পাউন্ডে রমজান উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দেন। পরে পুলিশ তাকে নিয়ন্ত্রণে আনে।মামলার বাদী এসআই আবদুল আলীম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং থানার সিডিএমএস (CDMS) পর্যালোচনায় রমজানকে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে পাওয়া গেছে। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।বৃহস্পতিবার দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।উল্লেখ্য, রমজানের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ অন্যান্য অভিযোগ পুলিশের বক্তব্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনও হয়নি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ