প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
ইউপিতে প্রশাসক নিয়োগ অগণতান্ত্রিক : মাওলানা আবদুল জব্বার
||
সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার। তিনি এ সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে অভিহিত করে এর প্রতিবাদ জানিয়েছেন।শনিবার (১৮ জুলাই) নিজের ফেসবুক পোস্টে আবদুল জব্বার বলেন, সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বের পথকে বাধাগ্রস্ত করছে। তার দাবি, দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগের ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে দলীয় কার্যালয়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হবে।তিনি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। প্রশাসক নিয়োগের নামে দলীয়করণের এই উদ্যোগ সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।প্রসঙ্গত, গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নূরনবী ভূঁইয়ার নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের ইউপি সদস্য এবং তিনজন মহিলা দল নেত্রীকে সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ও উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ