প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: বৃষ্টিতেও ১০ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণ
||
বৃষ্টি উপেক্ষা করেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। রোববার (১৯ জুলাই) ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁন এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীরের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।এদিন ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল মিরপাড়া, ২ নম্বর ঢাকেশ্বরী বটতলা এবং পাঠাগার এলাকার ময়লার স্পট পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন।নাসিক সূত্র জানায়, নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ