প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
ফতুল্লায় মা'দকবিরোধী অভিযানে হোটেল মাসুদ সহ দুইজন আ'টক
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে মাসদাইর এলাকার বারৈইভোগ খানকার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই শামীম হোসাইন, এসআই রফিক (পিপিএম) ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম মাসদাইর বারৈইভোগ (খানকার মোড়) এলাকার মো. মাসুদ ওরফে ‘হোটেল মাসুদ’ (৪০) এবং শিবু মার্কেট ব্যাংকের মোড় এলাকার মো. রাকিবুল ইসলাম অপু (২৫)।পুলিশের তথ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে মাসদাইরের বারৈইভোগ খানকার মোড় এলাকায় মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর (PCPR) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ