প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
মাদরাসার জমি উদ্ধারের দাবিতে ২৪ জুলাই মানববন্ধন ডেকেছেন তৈমুর আলম খন্দকার
নিজস্ব প্রতিবেদক ||
গোলাম দস্তগীর গাজীর দখল থেকে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমী মাদরাসার জমি উদ্ধারের দাবিতে আগামী ২৪ জুলাই মানববন্ধনের ঘোষণা দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।মাদরাসার সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমুর আলম খন্দকারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসার জমি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আগামী ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) বাদ জুমা জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমী মাদরাসা (কবরস্থান) সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মানববন্ধনে মাদরাসার ছাত্র-শিক্ষক, মাদরাসা কমিটির সদস্যবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন। একই সঙ্গে কর্মসূচির সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে মাদরাসার জমি উদ্ধারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয় এবং মানববন্ধন সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ